ঘনিষ্ঠ দৃশ্য ঘিরে বিতর্ক, নিজের অবস্থান স্পষ্ট করলেন কিয়ারা

বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি।
বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি।

বিনোদন ডেস্ক : দক্ষিণী তারকা যশের বিপরীতে ‘টক্সিক’ সিনেমায় অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। ছবিতে তাঁদের রসায়ন ও ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে দর্শকদের মধ্যে আলোচনা তৈরি হয়েছে। এবার এসব দৃশ্যে অভিনয়ের অভিজ্ঞতা এবং স্বামী সিদ্ধার্থ মলহোত্রার মনোভাব নিয়ে কথা বলেছেন কিয়ারা।

সম্প্রতি করণ জোহরের জনপ্রিয় অনুষ্ঠান ‘কফি উইথ করণ’-এ হাজির হয়ে এ বিষয়ে কথা বলেন অভিনেত্রী। অনুষ্ঠানে করণ জানতে চান, যশের সঙ্গে কিয়ারার ঘনিষ্ঠ দৃশ্যগুলো দেখে সিদ্ধার্থের প্রতিক্রিয়া কী ছিল।

জবাবে কিয়ারা বলেন, সিদ্ধার্থকে তিনি ভালো করেই চেনেন। তাই এ ধরনের দৃশ্য নিয়ে তাঁর স্বামীর বিশেষ কোনো সমস্যা নেই বলেই মনে করেন তিনি। তবে সিদ্ধার্থের নির্দিষ্ট কোনো প্রতিক্রিয়ার কথা জানাননি অভিনেত্রী।

ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে দর্শকদের প্রতিক্রিয়া এবং সামাজিক দৃষ্টিভঙ্গি নিয়েও কথা বলেন কিয়ারা। এ প্রসঙ্গে ঐশ্বরিয়া রাইয়ের উদাহরণ টানেন তিনি। নিজের অভিনীত দৃশ্যগুলো নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের মন্তব্য দেখেছেন বলে জানান অভিনেত্রী। তাঁর মতে, এসব প্রতিক্রিয়ার মধ্য দিয়ে সমাজের দ্বিচারিতার বিষয়টিও সামনে এসেছে। তাই নিজের অভিনয়ের পক্ষে আলাদা করে কোনো ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন মনে করেননি তিনি।

‘টক্সিক’ সিনেমার ফলাফল নিয়েও কথা বলেন কিয়ারা। তাঁর ভাষ্য, ছবিটির এমন পরিণতি পুরো দলের কারও প্রত্যাশায় ছিল না। মুক্তির প্রথম সপ্তাহান্তের ফলাফল দেখে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি।

তবে পরবর্তী সময়ে দর্শকদের কাছ থেকে পাওয়া প্রতিক্রিয়া তাঁকে কিছুটা স্বস্তি দেয়। বিশেষ করে পরিচিত অভিনয়গণ্ডির বাইরে গিয়ে ভিন্ন ধরনের চরিত্রে কাজ করার জন্য প্রশংসা পেয়েছেন বলে জানান কিয়ারা।

Muktomon/TA